Blog
- Admin
ডেন্টাল ইমপ্লান্ট কেন করা হয় ও কখন করা জরুরী?
দাঁত মানুষের শরীরের এমন একটি অঙ্গ যার সুস্থতার সাথে শরীরের অন্যান্য অঙ্গসমুহের সুস্থতা জড়িত। এই দাঁত নিয়েই অনেককে নানান রকম ভোগান্তিতে পড়তে হয়। বিভিন্ন কারণে অনেকের দাঁত সম্পূর্ণ পড়ে যায়।
অনেকের অর্ধেক ভেঙে যায় দুর্ঘটনায় আবার অনেকে বিভিন্ন জতিলতার কারণে দাঁত ফেলে দেন। যার ফলে চিবিয়ে খাওয়া যায় না, খাওয়ার আনন্দও পাওয়া যায় না। আবার বার্ধক্য জনিত কারনেও দাঁত পড়ে যেতে পারে। দাঁত পড়ে যাওয়ার চিকিৎসায় কিছুদিন আগেও প্রচলিত একটি পদ্ধতি ছিল রিমুভেবল প্রোসথেসিস পদ্ধতি। এটি হলো, প্লেটে দাঁত লাগিয়ে মুখের মধ্যে প্রতিস্থাপন করা। মুখের ভেতর অন্য একটি বস্তু রাখা যে কারো জন্যই বেশ অস্বস্তিকর। এর আবার অনেক যত্নও করতে হয়। এটি সনাতন পদ্ধতি ছিল। এই পদ্ধতির পর আবিষ্কৃত হল ফিক্সড প্রসথোডনটিক্স পদ্ধতি। এই পদ্ধতিতে যে দাঁতটি পড়ে গেছে সেটিকে পাশের দাঁতের সঙ্গে যুক্ত করা হতো। এটি হলো, ডেন্টাল ব্রিজ তৈরি করা। এতে যে সমস্যা হতো তা হলো, পাশের দাঁত কেটে সেখানে ক্যাপ করে ডেন্টাল ব্রিজ করা হতো। পাশের ভালো দাঁত দুটোকে কাটার প্রয়োজন পড়তো।
ডেন্টাল ইমপ্লান্ট পদ্ধদিতে পাশের দাঁত না কেটে শুধুমাত্র যেখানে দাঁত নেই ঐ স্থানে চোয়ালের হাড়ের ভিতর ডেন্টাল ইমপ্ল্যান্ট দেয়া হয়। যার উপরে পরবর্তী সময়ে ক্যাপ করে দাঁতের স্বাভাবিক আকার ফিরিয়ে আনা সম্ভব। আপনার কোন দাঁত ভেঙ্গে গেলে, পড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ডেন্টাল ইমপ্লান্ট’ই আপনার জন্য নিরাপদ পদ্ধতি।
অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগ
সাপ্পোরো ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল
অধ্যাপক ও বিভাগীয় প্রধান (এক্স ), ওএমএস বিভাগ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
সিনিয়র কনসালটেন্ট,
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
www.avenuedentalcarebd.com
চেম্বারঃ
সেন্টার ফর ডেন্টাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী এন্ড রিসার্চ
এভিনিউ ডেন্টাল কেয়ার
বাড়ি ৪৫, রোড ২৭ (পুরাতন) রোড ১৬ (নতুন),
ধানমন্ডি, ঢাকা-১২০৯
(মীনা বাজারের বিপরীতে)
হটলাইনঃ 01611606095